কোলকাতা।।ব্রিগেডের মঞ্চ থেকে বাংলাতেই বক্তৃতা শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী ভাই ও বোনেদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম। বাংলার ঐতিহাসিক মাটি, এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আর বাংলার মানুষের বিশাল জমায়েত। যত দূর আমার চোখ যাচ্ছে, শুধুই লোকই লোক দেখা যাচ্ছে। একটা অদ্ভুত দৃশ্য। আপনাদের এই উৎসাহ দেখেই বোঝা যাচ্ছে, বাংলার মানুষের মনে কী চলছে।”

এরপরই তৃণমূলকে ‘নির্মম সরকার’ বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “সময় এসে গিয়েছে, বাংলা থেকে নির্মম সরকারের বিদায় হবে। বাংলা থেকে মহাজঙ্গলরাজ শেষ হবে। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আওয়াজ উঠছে, চাই বিজেপি সরকার, চাই বিজেপি সরকার।”বারবার তাঁর বক্তব্যে তৃণমূলকে নির্মম সরকার বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, “আজ এই সভা আটকানোর জন্য নির্মম সরকার সবরকম চেষ্টা করেছে। ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছে, গাড়ির উপর হামলা করা হয়েছে।

ট্রাফিক জ্যাম করেছে, পোস্টার ছিড়ে দিয়েছে। কিন্তু এত কিছু করেও নির্মম সরকার জনপ্লাবনকে আটকাতে পারেনি। বাংলায় মহাজঙ্গলরাজের শেষের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *