কোলকাতা।।দুই মহাতারকার রোড শো ঘিরে তপ্ত রাজনৈতিক পরিবেশ।সবং ও পিংলায় তৃণমূল প্রার্থী মানস রঞ্জন ভূঁইয়া ও অজিত মাইতির সমর্থনে হুডখোলা গাড়িতে প্রচার চালান কোয়েল মল্লিক। জনজোয়ারে ভাসে এলাকা।

কোয়েল জানান, মানুষের ভালোবাসা ও আশীর্বাদই জয়ের মূল শক্তি এবং প্রার্থীর জয়ে তিনি আত্মবিশ্বাসী।অন্যদিকে, মোহনপুরে বিজেপি প্রার্থী অজিত কুমার জানার সমর্থনে রোড শো করেন মিঠুন চক্রবর্তী। ‘মহাগুরু’-কে একঝলক দেখতে ভিড় জমায় হাজারো মানুষ।

সভামঞ্চ থেকে তিনি পরিবর্তনের ডাক দিয়ে বলেন— “এবার বদল নিশ্চিত।”ভোট যত এগিয়ে আসছে, ততই মেদিনীপুরে তারকা প্রচারে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *