আগরতলা:টানা তিন দিন ধরে ধর্মনগরের উপর নির্বাচনে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের ভোট প্রচারে সামিল হয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন।রবিবার ধর্মনগরে কয়েক কিলোমিটার পথ হাটলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। ধর্মনগরে আসন্ন উপ নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী চয়ন ভট্টাচার্যের জন্য তিনি এদিন পথে হেটেছেন।

পদযাত্রায় জনসংযোগ করেছেন। গাড়ি চালক থেকে ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সরকারি কর্মচারী, মহিলা-যখন যাকে কাছে পেয়েছেন ভোটের জন্য দু-এক কথা বলেছেন। উপনির্বাচনের দামামা বাজার সঙ্গে সঙ্গেই ধর্মনগরের এই দিনের পদযাত্রা নিঃসন্দেহে দলীয় কর্মীদের দাঙ্গা করেছে। এদিনের বাড়ি বাড়ি প্রচার অভিযানে কংগ্রেসের নেতৃত্বকে সামনে থেকে পথ দেখিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন।কয়েকশ দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ধর্মনগরের দুর্গাপুর এলাকায় বিশাল পদযাত্রা করেন তিনি। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ নাগরিকদের অভিবাদন গ্রহণ করেছেন প্রার্থী চয়ন ভট্টাচার্য সহ বিধায়ক সুদীপ রায় বর্মন ও অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।

পদযাত্রার মাঝে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, দেশের অবস্থা ভালো না। কার সঙ্গে ত্রিপুরা রাজ্য ও ধর্মনগরের অবস্থা ও ভালো না।স্বাস্থ্য শিক্ষা বেকারের কর্মসংস্থান সবকিছুই এখন ভেঙে পড়েছে। এদিন মানুষের অভাব অভিযোগ ও সমস্যার কথাও শুনেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেস নেতৃত্ব।তিনি বলেন মানুষ যদি ভয়-ভীতি উপেক্ষা করে নিজেদের ভোট দিতে পারেন, তাহলে কংগ্রেসের জয় এখানে নিশ্চিত। এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে আমি এবং আমরা আশাবাদী।

এদিনের নিবিড় জনসংযোগ অভিযান কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। এখন দেখার, উপনির্বাচনের ভোট বাক্সে এই জনসমর্থনের কতটা প্রতিফলন ঘটে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *