আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচনের প্রাক মুহূর্তে ক্রমশ ভাঙছে তিপরা মথা, শক্তিশালী হচ্ছে বিজেপি।

মথার দুর্নীতি ও মিথ্যাচারের রাজনীতি থেকে বেরিয়ে এখন উন্নয়ন ও সুশাসনের পক্ষে হাঁটছেন জনজাতিরা, দিকে দিকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান এই বার্তাই বহন করে।

আজ ২২ কাঠালিয়া- মির্জা- রাজাপুর তপশিলী উপজাতি সংরক্ষিত আসনে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার নির্বাচনী সমাবেশে তিপরা মথার ২০২৩ নির্বাচনের ধনপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী অমিয় দয়াল নোয়াতিয়া এবং জেলা পর্যায়ের নেতৃত্ব দীপক নোয়াতিয়া সহ প্রায় পাঁচ শতাধিক ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।

তৈবান্দল বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই যোগদান ভোটের মুখে ভারতীয় জনতা পার্টিকে আরো শক্তিশালী করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *