তেলিয়ামুড়া।।আসন্ন এডিসি নির্বাচনের প্রস্তুতি জোরকদমে এগিয়ে চলেছে। এরই মধ্যে ১১ নম্বর মহারানিপুর–তেলিয়ামুড়া কেন্দ্র থেকে বিজেপি মনোনীত প্রার্থী বিল্লু জমাতিয়া বুধবার তেলিয়ামুড়া মহকুমা শাসকের দপ্তরে গিয়ে তার মনোনয়নপত্র জমা দেন।
এদিন তাঁর সঙ্গে দলের স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দেওয়ার পর বিল্লু জমাতিয়া জানান, জয়ী হওয়ার পর তিনি এলাকার উন্নয়ন, পরিকাঠামো বৃদ্ধি এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণকে অগ্রাধিকার দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, বিরোধী দলগুলিও নিজেদের প্রস্তুতি জোরদার করছে, ফলে এই কেন্দ্রের লড়াই যে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে, তা বলাই যায়।
উল্লেখ্য, এডিসি নির্বাচনকে ঘিরে গোটা এলাকায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়াও এখন শেষ পর্যায়ে। এদিকে মনোনয়নপত্র প্রদানের সংবাদ সংগ্রহ করতে আসাস্থানীয় সাংবাদিকদের সাথে মহকুমা শাসকের সদর দরজায় দাঁড়িয়ে থাকা প্রহরীদের খারাপ আচরণ করতে অর্থাৎ তাদের কাজে বাধা দিতে দেখা যায়। এই নিয়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
