আগরতলা।।বিগত সময় গুলোতে বছরের পর বছর এডিসিতে যারা ক্ষমতায় ছিলেন তাদের দ্বারা রাজ্যের জনজাতিদের উন্নয়নের জন্য কিছু হয়নি। জনজাতিদের উন্নয়ন যা হয়েছে যতটুকু হয়েছে সবটাই হয়েছে ভারতীয় জনতা পার্টি দ্বারা।

প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বললেন বিজেপি দলের প্রদেশ কমিটির অন্যতম নেতা রতন ঘোষ। সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয়গুলো উত্থাপন করার শুরুতেই রতন ঘোষ দাবী করেছেন আজ গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় যথাযোগ্য মর্যাদায় ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিপালিত হয়। সেই সাথে আগামী কিছুদিনের মধ্যে দল বিভিন্ন প্রকারের কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছুতে চলছে এই দাবি করেন রতন ঘোষ।

বিশেষ করে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের প্রয়োজনে কিভাবে উন্নয়নের কাজগুলো পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত করে চলেছে সেই বিষয়টা উত্থাপন করে রতন ঘোষ দাবি করেন কিষান নিধি প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন নতুন নতুন প্রকল্প ঘোষনার মধ্য দিয়ে এই সময়ে রাজ্যের সরকার তথা ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে চলেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *