আগরতলা।।কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে ব্যালটে ভোট চাইছে কংগ্রেস।কারণ ইভিএম এম নিয়ে সন্দেহ প্রকাশ।সিসি ক্যামেরা, ওয়েবকাস্টের দাবি উপেক্ষিত। মনোজ কুমার সরকারের কথামতো কাজ করছে অভিযোগ কংগ্রেসের।এডিসি নির্বাচনের হাতেগোনা আর দশ দিন সময় যখন বাকি সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে রীতিমতো প্রশ্ন চিহ্ন তৈরি করে দিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।

প্রদেশ কংগ্রেস কমিটির মুখপত্র প্রবীর চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরী বিভিন্নভাবে ব্যাখ্যা করতে গিয়ে আসন্ন নির্বাচন প্রহসনে পরিণত করার প্রয়াস চলছে বলে দাবি করেন এবং অভিযোগ মনোজ কুমার সাহেব সরকারের কথা মত কাজ করছে। এই সমস্ত বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় গভীর উদ্বিগ্ন প্রবীর চক্রবর্তী দাবি করেছেন ২০১৮ এরপর সবগুলো নির্বাচনী সরকার প্রশাসনকে নগ্নভাবে ব্যবহার করছে এবং টাকার দেদার ব্যবহার চলছে।

পাশাপাশি রাজ্যে প্রচুর পরিমাণে এবং উপযুক্ত পরিমাণে ভিভি প্যাড সহ ইভিএম মজুদ থাকার পরেও মধ্যপ্রদেশ থেকে কেন ইভিএম আনা হয়েছে এই বিষয়টা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রবীর চক্রবর্তী। সার্বিকভাবে আসন্ন নির্বাচনে ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করার সিসিটিভি ক্যামেরা লাগানো কথা বলতে গিয়ে কংগ্রেসের প্রতিনিধি প্রশান্ত সেন চৌধুরী গোটা বিষয় নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন।

এর পাশাপাশি আসন্ন নির্বাচন যাতে করে কেন্দ্রীয় বাহিনীর দ্বারা হয় সেই দাবী আজ আরো একবার উত্থাপন করা হয়েছে কংগ্রেস দলের তরফ থেকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *