আগরতলা:পাখির চোখ এডিসি নির্বাচন!এডিসি নির্বাচনকে পাখির চোখ করে দেখছে রাজ্য বিজেপি।পাহাড়ে দলের জয় সুনিশ্চিত করতে প্রতিনিয়ত সাংগঠনিক বৈঠক সহ বিভিন্ন কর্মসূচী হাতে নিচ্ছে ভারতীয় জনতা পার্টি।

উল্লেখ্য,শনিবার এডিসি নির্বাচনকে সামনে রেখে আগামী দিনের রূপরেখা তৈরিতে বিজেপি প্রদেশ কার্য্যালয়ে এক বৈঠকের আয়োজন করা হয় জনজাতি নেতৃত্ব সহ কর্মীদের নিয়ে।উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা,প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য,মন্ত্রী বিকাশ দেবব্বর্মা, জনজাতির মোর্চার সভাপতি পরিমল দেববর্মা,প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা ও জনজাতি মোর্চার পদাধিকারী সহ অন্যান্য নেতৃত্ব।

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার পৌরহিত্যে আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে আজ বিজেপি কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, সংগঠন সম্প্রসারণ এবং বিভিন্ন বুথ ভিত্তিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়নমূলক কাজ পৌঁছে দিতে এবং তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করতে কর্মী সমর্থকদের প্রতি আহবান জানান।

যদিও এখনো ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হয়নি, তারপরেও শাসক দলের দুই শরিক বিজেপি এবং তিপ্রা মথা দলের সাংগঠনিক বৈঠক জারি রয়েছে। পাহাড়ে বিজেপি এবং মথা কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।

ইতিমধ্যেই শাসকদলের এই দুই শরিক রাজনৈতিক দলের যোগদান সভা, মিছিল,মিটিং এবং বাইক র‍্যালি অনুষ্ঠিত হচ্ছে।নির্বাচন ঘোষণা হলে তখন বুঝা যাবে প্রকাশ্য এবং অপ্রকাশ্যভাবে বিজেপি এবং মথার মধ্যে আসন সমঝোতা হয় কিনা? সেদিকেই তাকিয়ে রয়েছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচক মন্ডলী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *