আগরতলা:সারা ভারত কৃষক শ্রমিক ইউনিয়নের ডাকে এম জি এন রেগা ফিরিয়ে আনার দাবিতে সারা দেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন মহকুমায় ত্রিপুরা খেতমজুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটি সোমবার রাজধানীর আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত করে। এদিন মেলার মাঠ ছাত্র-যুব ভবনের সামনে থেকে এক মিছিল বের হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।পরবর্তীতে শ্রমদপ্তরের সামনে বিক্ষোভ সভায় মিলিত হয়।

কর্মসূচি প্রসঙ্গে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃত্ব অরুন সিং বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার এম জি এন রেগার নাম কে পরিবর্তন করে ভি বি জি রামজি নামে একটি নতুন প্রকল্প এনেছে।এম জি এন এন রেগা প্রকল্প দেশের গরিব মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছিল।কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার দেশের গ্রামের শ্রমিক মানুষের কাজের অধিকার হরণ করতে ভি বি জি রামজি নামে একটি নতুন আইন চালু করতে চাইছে। বর্তমান বাজেট অধিবেশনে সারাদেশের শ্রমিকদের স্বার্থ বিরোধী নতুন প্রকল্প চালু করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার।

তিনি আরো বলেন,২০০৫ সালে বামপন্থীদের আন্দোলনে তৎকালীন ইউ পি এ সরকার রেগা প্রকল্প চালু করেছিল। তখন এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার ৯০ শতাংশ টাকা বহন করত আর রাজ্য সরকার ১০% অর্থ বহন করত।এটা আইনে সুনির্দিষ্ট ভাবে বলা ছিল। কিন্তু নতুন প্রকল্পের আইনে কেন্দ্রীয় সরকার ষাট শতাংশ টাকা বহন করবে, আর রাজ্য সরকার ৪০ শতাংশ টাকা বহন করবে। শুধু তাই নয়, নতুন প্রকল্পের আইনে ১২৫ দিনের কাজ দেওয়া হবে বলে বলা হয়েছে। এবং বছরে দুই মাস কোন কাজ দেওয়া হবে না। তিনি আরো বলেন, আগে দেশের বিভিন্ন রাজ্যগুলি তাদের চাহিদা মত গ্রামীণ উন্নয়নে রেগা শ্রমিকদের কাজ বরাদ্দ করতো।

তার পাশাপাশি যদি রেগা শ্রমিকদের কাজ না দেওয়া হতো তাহলে ১৫ দিনের মধ্যে তাদের ভাতা দেওয়া হতো। কিন্তু বর্তমানে যে নতুন আইন তৈরি করা হয়েছে, সকালে পরিষ্কার বলা হয়েছে যে রাজ্য সরকার গুলি কাজের প্রকল্প কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর পর, কেন্দ্রীয় সরকার তা বিচার বিবেচনা করে প্রকল্প বরাদ্দ করবে। এর ফলে দেশের গ্রামীণ এবং শহরের শ্রমিকদের কর্মসংস্থান যেমন থাকবে না তেমনি তাদের অর্থ নৈতিক ভাবে দুর্বল হয়ে পড়বে।

তাই ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন এবং সারা ভারত শ্রমিক কৃষক ইউনিয়ন রেগা নাম পরিবর্তন কোনো ভাবেই মানবে না। তার পাশাপাশি নতুন প্রকল্পের আইন কে বাতিল করে পুনরায় রেগা প্রকল্পকে চালু করতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *