আগরতলা:কেন্দ্রীয় বাজেটকে সমর্থন জানিয়ে আগরতলা টাউন হল আগামী সাত ফেব্রুয়ারি সম্মেলন করবে প্রদেশ যুব মোর্চা। সোমবার সংবাদ মাধ্যমের কাছে এই সংবাদ জানান যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব।
তিনি বলেন, রবিবার সংসদে একটি ঐতিহাসিক বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতা রামন। সেই বাজেটে যুব সমাজের কিল ডেভেলপমেন্ট আরো শক্তিশালী করার লক্ষ্যে অনেকগুলো কর্মসূচি নেওয়া হয়েছে। বিশেষ করে যুবকদের স্বরোজগার কে উৎসাহ করতে এমন বাস্তবমুখী কর্মসূচি নেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে অ্যানিমেশন, গেমিং ও ডিজিটাল ক্রিয়েটিভিটির মাধ্যমে ভবিষ্যতে লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। বাজেট ২০২৬ নিয়ে এলো স্কুল ও কলেজে ক্রিয়েটর ল্যাবস সারাদেশে। ভারতের শিল্পের ভবিষ্যৎ বদলে যাচ্ছে। ২০২৬ সালের বাজেট ন্যাশনাল ফাইবার স্কিম এবং মেগা টেক্সটাইল পার্কের মাধ্যমে বস্ত্র শিল্পকে এক বড়সড়ো গতি দিয়েছে। আধুনিক প্রযুক্তি এবং বিশ্বমানের পরিকাঠামো রপ্তানিকে চালিত করবে। উৎপাদনকে শক্তিশালী করবে এবং লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।
এটি একটি বিকশিত দিকে আরো একটি নির্ণায়ক পদক্ষেপ।যুব শক্তিকে আত্মনির্ভর করে তুলতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই বাজেটে। তিনি আরো বলেন, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন তৃতীয় এন ডি এ সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ জনমুখী ঐতিহাসিক বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই সুবাদে সারাদেশে বিভিন্ন কার্যক্রম চলছে।
তারই অঙ্গ হিসেবে যুব মোর্চার উদ্যোগে এই জনমুখী বাজেটকে সামনে রেখে আগামী ৭ই ফেব্রুয়ারি আগরতলা টাউন হলে যুব সম্মেলন অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক বাজেটকে প্রত্যেকটি যুবকের কাছে নিয়ে যাওয়ার জন্য এবং বাজেটকে সমর্থন জানিয়ে এই যুব সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলন একটি ঐতিহাসিক রূপ নেবে বলেও তিনি জানান।
