নয়াদিল্লি, ২ অক্টোবর: নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় অনিয়ম এবং ভোটারদের নাম ব্যাপকভাবে বাদ দেওয়ার অভিযোগে আজ দিল্লির যন্তর মন্তরে বড় বিক্ষোভ হয়।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের ডাক দেয় AAP, AISA, SFI, NSUI, DYFI সহ বিভিন্ন ছাত্র ও যুব সংগঠন।দিল্লি পুলিশ আগে থেকেই এই বিক্ষোভের অনুমতি দেয়নি এবং মধ্য দিল্লিতে ৫০০০ পুলিশ, RAF মোতায়েন করা হয়। তা সত্ত্বেও শত শত বিক্ষোভকারী যন্তর মন্তরে জড়ো হন। পুলিশ ৭০০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করে। আটকদের মধ্যে রয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী, আপ নেতা সৌরভ ভরদ্বাজ, সঞ্জীব ঝা, রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং, সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত, সমাজকর্মী যোগেন্দ্র যাদব এবং AISA নেত্রী নেহা বোরা ও ঐশী ঘোষ।

পুলিশ জানায়, এলাকায় BNSS ১৬৩ ধারা জারি ছিল। অন্যদিকে আপের অভিযোগ, যন্তর মন্তর প্রতিবাদের নির্ধারিত জায়গা হওয়া সত্ত্বেও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আটকের পর অতিশী বলেন, “আমরা মোদিজির পুলিশকে ভয় পাই না, গণতন্ত্রের জন্য লড়াই চলবে। জ্ঞানেশ কুমারকে যেতেই হবে।” এই ঘটনায় রাজধানীতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়, ১২টি মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয় এবং এলাকায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করা হয়।

images courtesy copy from Google images

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *