ওয়েব ডেস্ক জনদর্পন।। নেশা শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে। তাই নেশামুক্ত ভারত গড়তে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

‘বিকশিত ভারত সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আয়োজিত ‘নশা মুক্ত যুব’ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাদক একটি দেশের শক্তিকে দুর্বল করে এবং শত্রু শক্তি যুব সমাজকে নেশার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তাই যুবকদের সচেতন হয়ে এই পথ থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

দেশজুড়ে ২৮ হাজারেরও বেশি কেন্দ্রে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন এক কোটিরও বেশি যুবক-যুবতী। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও এতে অংশ নিয়ে নেশামুক্ত ভারত গড়ার শপথ নেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *