আগরতলা ।।প্রয়াত আশা ভোঁসলে! সংগীত জগতকে কাঁদিয়ে না ফেরার দেশে পদ্মবিভূষণ-জয়ী গায়িকা।বড় ধরনের ধাক্কা খেয়েছে সঙ্গীত জগৎ। ৯২ বছর বয়সি গায়িকা আশা ভোঁসলে, যিনি শত শত চলচ্চিত্রের গান গেয়েছেন এবং শাস্ত্রীয় সংগীতের ক্ষেত্রে একটি বিশেষ স্থান অর্জন করেছেন, তিনি এই বিশ্বকে বিদায় জানিয়েছেন।

হৃদরোগ আক্রান্ত ও ফুসফুসের সংক্রমণের কারণে শনিবার তাঁকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকাল থেকে তাঁর অবস্থা আশঙ্কাজনক হতে শুরু করে।গায়িকার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে। সংবাদমাধ্যমকে জানান, ‘আজ আমার মা মারা গিয়েছেন। আগামীকাল সকাল ১১টায় লোয়ার পারেলের কাসা গ্র্যান্ডে সবাই এসে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এখানেই তিনি থাকতেন। এরপর বিকেল ৪টায় শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।

আশা ভোঁসলের মৃত্যুর পর বলিউড ইন্ডাস্ট্রিতে শোক বিরাজ করছে। আশা ভোঁসলে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত হন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *