কুমারঘাট।। প্রেমে প্রতারিত হয়ে বিষ পান করে আত্মহত্যার পথ বেছে নিলো এক যুবক। মৃতের নাম সুমিত দে, বয়স ২৩। বাড়ি কুমারঘাটের পূর্ব কাঞ্চনবাড়ি এলাকায়। চার বছরের প্রেমের সম্পর্কের করুণ পরিণতি! বিষপানে মৃত্যু হলো প্রেমিকের। গত বৃহস্পতিবার সে বিষ পান করে বলে অভিযোগ। প্রথমে নেওয়া হয়েছিল কুমারঘাট হাসপাতালে।

সেখান থেকে নেওয়া হয় ঊনকোটি জেলা হাসপাতালে। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে স্থানান্তর করা হয় জিবি হাসপাতালে। যদিও শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়ে সুমিত। রবিবার মৃতদেহ ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃতের পরিবারের লোকেদের অভিযোগ সে নাকি মৃত্যুর আগে মেয়েটির শাস্তির দাবি করে গিয়েছিলো।

এদিকে অভিযুক্ত যুবতী ব্যাঙ্গালোরে নার্সিং পাঠরত বলে জানা যায়। ৪ বছর তাদের মধ্যে সম্পর্ক ছিল। তারপর হটাৎই মেয়েটি এই সম্পর্ক অস্বীকার করায় সুমিত মানসিক ভাবে ভেঙে পড়ে। শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *