আগরতলা।। পুরসভাগুলির ভোটের প্রস্তুতি নিয়ে জেলাশাসক এবং পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করল রাজ্য নির্বাচন কমিশন। আগরতলা পুর নিগম সহ একুশটি শহর এলাকায় ভোট বাকি রয়েছে।

বর্তমান পুর বোর্ডগুলির মেয়াদ আগামী ৯ ডিসেম্বর শেষ হয়ে যাবে। তার আগেই ভোট শেষ করতে হবে। সেই কারণেই সব আধিকারিকদের নিয়ে প্রথমবারের মতো এই বৈঠক করা হয়। বৈঠকে ভোট পরিচালনার নিয়ম নিয়ে আলোচনা হয়।

আগামী দিনে ভোট করতে কি কি লাগবে বা কোন সমস্যা হলে কিভাবে তার সমাধান করা হবে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *