আগরতলা।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ঘিরে রাজ্য জুড়ে চলছে সেবা সংকল্প অভিযান। গত ১৭ সেপ্টেম্বর থেকে তা শুরু হয়েছিল, চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। তারই অঙ্গ হিসাবে রবিবার আগরতলা পুর নিগমের ৩১ নং ওয়ার্ডে বৃক্ষ রোপন ও সাফাই অভিযান করা হয়। তাতে অংশ নেন সাংসদ রাজীব ভট্টাচার্য, এলাকার কর্পোরেটর সহ স্থানীয় বিশিষ্ট জনেরা ।

সাংসদ রাজীব ভট্টাচার্য নিজে সাফাই অভিযানে অংশ নেওয়ায় দলীয় কার্যকর্তাদের পাশাপাশি এলাকাবাসীও বেশ উৎসাহের সঙ্গে এই কর্মসূচিতে অংশ নেন। এলাকায় একটি মন্দির রয়েছে। সেই মন্দির চত্বর সাফাই করেন তারা। এদিকে বৃক্ষ রোপন করা হয় নরেন্দ্র মোদির এক পের মা কে নাম পর কর্মসূচি সফল করার জন্যে।

একইসঙ্গে এদিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে বেনিফিসিয়ারিদের সঙ্গে সাক্ষাৎ করেন সাংসদ সহ অন্যান্য নেতৃত্ত। এই জনসংযোগ কর্মসূচি ঘিরে ৩১ নং ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে ভালো সাড়া পাওয়া যায় বলে দাবি স্থানীয় নেতৃত্বের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *