আগরতলা।। জিবি হাসপাতালে কর্মরত এক সিনিয়র রেসিডেন্ট ডাক্তারের নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করার চেষ্টার প্রতিবাদে বুধবার ধর্ণা কর্মসূচি পালন করলেন হাসপাতালে কর্মরত রেসিডেন্ট ডাক্তাররা।

মোট ৫ দফা দাবিতে এজিএমসি-র প্রিন্সিপালের অফিসের সামনে গণ-অবস্থানে বসেন রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা। সংগঠনের অভিযোগ, মঙ্গলবার মেডিসিন ওপিডিতে কর্তব্যরত ওই সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের সাথে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তাতে চিকিৎসকদের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত সুরক্ষা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

এদিকে ওপিডিতে কর্মরত এক চিকিৎসক সংবাদমাধ্যমকে জানান, সামাজিক মাধ্যমে একজন ডাক্তারকে নিয়ে যা প্রচার করা হচ্ছে তা সঠিক নয়। ঘটনার দিন চিকিৎসক রোগীর অনুমতি নিয়েই প্রয়োজন মোতাবেক তার পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন। কিন্তু এই মিথ্যা প্রচারের জেরে ওই চিকিৎসক মানসিকভাবে বিপর্যস্ত।

তাই সকল ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *