আগরতলা।। রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের মধ্য দিয়ে উন্নয়নকে ত্বরান্বিত করতে আন্তরিক বর্তমান বিজেপি সরকার। লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত সরকারি পর্যায়ে রিভিউ মিটিং অনুষ্ঠিত হচ্ছে। বুধবার এমন একটি বৈঠক অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ে।

পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড. বিশাল কুমার, বিধায়িকা মীনা রানী সরকার, স্বপ্না দেববর্মা সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা।

বৈঠকে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিমের বাস্তবায়ন, সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় কাজ দ্রুত শেষ করার জন্য বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *