আগরতলা ।। স্কুটি ও বাইক চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ। তার কাছ থেকে একটি স্কুটি ও একটি বাইক উদ্ধার করা হয়েছে ।

বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এনসিসি থানার ওসি পরিতোষ দাস জানান, গত ৬ সেপ্টেম্বর অভয়নগর এলাকা থেকে একটি বাইক চুরি হয়। এ ঘটনায় বাইকের মালিক ১০ সেপ্টেম্বর এনসিসি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।তদন্তে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পর কল্যাণপুর এলাকা থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদ করে একটি চুরি যাওয়া বাইক ও একটি স্কুটি উদ্ধার করা হয়েছে। ওসি জানান, এই চুরির ঘটনায় একটি সক্রিয় বাইক চক্র জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।

বুধবার ধৃতকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *