আগরতলা।। বুধবার আগরতলায় মিলন চক্র ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবনের দ্বারোদঘাটন এবং মুখ্যমন্ত্রী স্বচ্ছতা অভিযান কর্মসূচি আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন – আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা মিনা রানী সরকার, আগরতলা পুর নিগমের সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, কর্পোরেটর অলক রায় , আপু আড্ড , প্রসেনজিৎ লোধ সহ অন্যান্নরা।

নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন অতিথিরা। মেয়র তার বক্তব্যে প্লাষ্টিক মুক্ত সমাজ ও নেশার বিরুদ্ধে গুরুত্ত দেন। এদিন ক্লাবের অনুষ্ঠানের পর এলাকায় স্বচ্ছতা অভিযান চালানো হয়। নিকটবর্তী বাজারে পরিবেশ বান্ধব ব্যাগ বিতরণ করা হয়েছে বেবসায়ীদের মধ্যে।

অনুষ্ঠানঘিরে ক্লাব সদস্য সহ এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। মেয়র এই স্বচ্চতা অভিযানের জন্যে উদ্যোক্তাদের প্রশংসা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *