আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শ্রী শ্রী মহানাম অঙ্গন আশ্রমের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার আশ্রম প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং ২০ নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত সহ আশ্রম কমিটির কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “স্বেচ্ছায় রক্তদান মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত।

একজন রক্তদাতা যেমন পরিতৃপ্তি লাভ করেন, তেমনি একজন রক্তগ্রহীতা সংকটকালে রক্ত পেয়ে জীবন রক্ষা করতে পারেন।” তিনি সমাজের সর্বস্তরের মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *