আগরতলা ।। বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগে উত্তাল পশ্চিম জেলা।এই অভিযোগ তুলে মিছিল করে পশ্চিম জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল বামফ্রন্ট।বামেদের অভিযোগ, মথা ও বিজেপির নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছেন।

এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম-এর প্রাক্তন বিধায়ক রতন দাস অভিযোগ করেন, ১ তারিখ থেকেই শাসক দলের নেতারা বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়ে বসে রয়েছেন, যাতে বিরোধী তথা সিপিআইএম প্রার্থীরা মনোনয়ন জমা দিতে না পারেন।রতন দাসের দাবি, আতঙ্ক থেকেই নাকি এই ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে।

কারণ, সুষ্ঠু ও অবাধভাবে নির্বাচন হলে সিপিআইএম প্রার্থীরা জয়ী হতে পারেন—এই আশঙ্কাতেই শাসকপক্ষ বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ার পথে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ তাঁর।তবে এই অভিযোগের সত্যতা এবং মথা ও বিজেপির বক্তব্য এখনও স্পষ্ট নয়।মনোনয়ন পর্বকে ঘিরে পশ্চিম জেলায় রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *