আগরতলা।। প্রতিটি বুথে বুথে প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন করা হয়। তাতে মন্ত্রী বিধায়ক সহ জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের সঙ্গে অংশ নেন।

রবিবার ১৩৭ তম মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয় ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডুকলি বাজারে। সেখানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া ছিলেন বিধায়ীকা মিনা রানী সরকার, মন্ডল সভাপতি মনিস দেব সহ অন্যান্যরা। দলীয় কার্যকরতা সহ সাধারণ মানুষের সঙ্গে তারা মন কি বাত শুনেন।

মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাতে সংস্কৃতি, ভাষা , খাদ্য, কর্মসংস্থান সামাজিক , অর্থনৈতিক সব ব্যাপারে আলোকপাত করেন। মোদী পি এম স্ব নির্ভর প্রকল্প , স্টার্ট আপ , ভোকাল ফর লোকাল এই সমস্ত বিভিন্ন প্রকল্প চালু করেছেন।

ডাবল ইঞ্জিন এর সরকার থাকার কারণে রাজ্যবাসী এই সমস্ত প্রকল্পের সুবিধা নিতে পারছেন। এদিনের এই অনুষ্ঠানে স্থানীয় জনগণ সহ দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *