আগরতলা।। শনিবার চুরির সামগ্রী বিক্রি করার উদ্দেশ্যে আসার সময় পূর্ব থানার পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণের বিভিন্ন সামগ্রী, মোবাইল ফোন এবং দুটি বাইক আটক করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, চুরির ঘটনার সঙ্গে ওই যুবকের যোগসূত্র রয়েছে। আটক হওয়া সামগ্রীগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পূর্ব থানার পুলিশ।

এ বিষয়ে পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, চুরির সামগ্রী বিক্রি করতে আসার সময় পুলিশের তৎপরতায় ওই যুবক ধরা পড়েছে। উদ্ধার হওয়া সামগ্রী নিয়ে তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদেরও চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।ওসি আরও জানান, চুরি এবং বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পূর্ব থানার পুলিশের অভিযান আগেও জারি ছিল।

আগামী দিনেও এই ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এলাকায় অপরাধমূলক কার্যকলাপ বন্ধ করতে পুলিশ আরও কঠোর পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *