আগরতলা।। আগরতলায় চুরির ঘটনা অব্যাহত রয়েছে। যদিও বসে নেই পুলিসও। আগরতলা লেচু বাগান স্থিত বিএসএনএল অফিস থেকে গত ২৬ আগস্ট ভোররাতে কেবল ,সিসিটিভি এবং ইলেকট্রনিক্স কিছু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। তারপরে বি এস এন এল কর্তৃপক্ষ আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় একটি মামলা লিপিবদ্ধ করে।
এ মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার এনসিসি থানার পুলিশ দুই চোরকে আটক করতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে একটি বাইক এবং একটি গাড়ি উদ্ধার করা হয়। এই গাড়ি করে বিএসএনএল অফিস থেকে সামগ্রীগুলো অন্যত্র নিয়ে যাওয়া হয় পুলিশি জিজ্ঞাসাবাদের জানায় ধৃত দুই চোর । তাদের এক জনের বাড়ি মেলাঘর তেলকাজলা এলাকায়, অপর জনের বাড়ি এ ডি নগর থানা এলাকায়।
তাদের জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। শুক্রবার ধৃতদের আদালতে সোপর্দ করা হয়। এই বিষয়ে বিস্তারিত জানান ওসি পরিতোষ দাস।
