আগরতলা।।জলের ট্যাংকির উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো এক যুবতী। ঘটনা বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কুঞ্জবন এলাকায়। মৃতার নাম চিত্রাঙ্কা হাজারী বাবার নাম গোপীনাথ হাজারী। বাড়ি লক্ষীনারায়ণ বাড়ী সংলগ্ন প্রভু বাড়ির পাশে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসেস দপ্তরের কর্মীরা। ঘটনাস্থলে যায় ফরেন্সিকের টিম সহ এন সি সি থানার এস ডি পিও সুব্রত বর্মন। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে জিবি হাসপাতালে পাঠানো হয় । প্রতক্ষদর্শীরা জানান, মেয়েটির হাতে একটি মোবাইল ছিল। তারা হঠাৎ মেয়েটিকে জলের ট্যাংকির উপর দেখতে পেয়ে নিচে নামার জন্যে ডাকতে থাকেন।
কিন্তু মেয়েটি কোনো কথা না শোনে মুহূর্তের মধ্যেই উপর থেকে ঝাঁপ দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনেকেরই অনুমান প্রণয় ঘটিত কারণেই যুবতী আত্মহত্যার পথ বেছে নিয়েছে। জুতো , ছাতি ও মোবাইল রেখেই উপর থেকে ঝাঁপ দেয় মেয়েটি।
সঠিক পুলিশি তদন্তেই প্রকৃত ঘটনা বের হয়ে আসবে। এদিনের এই ঘটনা ঘিরে কুঞ্জবন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
