আগরতলা।। লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি সহ ইলেকট্রিক অটো ও টমটম নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার প্রতিবাদে সোচ্চার হয়েছে অসংগঠিত শ্রমিক কংগ্রেস । তাদের উদ্যোগে বুধবার আগরতলায় এক মিছিল হয়।
কংগ্রেস ভবন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। তাদের দাবি নিতু প্রয়োজনীয় দ্রব্যের দাম যেন অবিলম্বে কমানো হয়। বাজারে চাল, চিনি , পেঁয়াজ , ভোজ্য তেল সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম লাগামহীন ভাবে বাড়ছে। অথচ দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ অসংগঠিত শ্রমিক কংগ্রেস এর। তাছাড়া ইলেকট্রিক অটো ও টমটম চালকদের শহরে ঢুকতে না দেওয়ার প্রশাসনিক সিদ্ধান্তেরও প্রতিবাদ জানানো হয়েছে।
শ্রমিকরা ঋণ করে অটো টমটম কিনেছেন এখন তাদের চালাতে দেওয়া হচ্ছে না। অসংগঠিত শ্রমিক কংগ্রেস প্রশ্ন তুলে তাহলে কেন এই গাড়িগুলির রেজিস্ট্রেশন করা হলো ?
কেন শহরে না চালাতে দেওয়ার কথা আগে জানানো হলো না? এই সমস্ত দাবি পূরণ না হলে অসংগঠিত শ্রমিক কংগ্রেস আরো বৃহত্তর আন্দোলনে নামবে বলা জানানো হয়।
