আগরতলা।। রাজধানীর দুর্গা বাড়িতে অন্যান্য বছরের মতো আজকের দিনেও যথাযথ নিয়ম প্রতি পালনের মধ্য দিয়ে জগত সংসারের মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয়েছে মনসা দেবীর আরাধনা।

সকাল থেকেই বিভিন্ন বয়সের ধর্মীয় অনুরাগীদের উপস্থিতিতে মনসা পূজার পূন্য লগ্নে দুর্গা বাড়ি চত্বর এক মনোরম আবহ তৈরি করে। এদিকে এই পূজার আয়োজন এবং চিরাচরিত প্রথা নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় দুর্গা বাড়ির রাজ পুরোহিত দাবি করেন বরাবরের মতো এবারও চিরাচরিত প্রথা অনুযায়ী এই আয়োজন সম্পন্ন হয়েছে।

আজকে বিকালে সন্ধ্যা আরতির পর কালকে দশমী অনুষ্ঠিত হবে এবং এরপর যথাযথ নিয়ম অনুযায়ী ঘট রাজ বাড়িতে প্রতিস্থাপন করা হবে এমনটা জানানোর পাশাপাশি রাজ পুরোহিত দাবি করেছেন নারায়ণ স্থাপন করা হবে লক্ষীনারায়ণ মন্দিরে। মূলত রাজামল থেকেই রাজ্যবাসী তথা জগত সংসারের মঙ্গল কামনায় এই পূজার করা হয় বলে রাজ পুরোহিত দাবি করেছেন।

এখানে উল্লেখ করা প্রয়োজন শুধুমাত্র মনসা পূজা নয়, প্রত্যেকটা আয়োজন নিয়েই বরাবর রাজধানীর দুর্গা বাড়ি চত্বর রীতিমতো ধর্মীয় দৃষ্টিকুণে সমাগম পূর্ণ থাকে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *