আগরতলা।। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব উপস্থিতিতে ৮০ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে নয় বনমালীপুর মন্ডল এর উদ্যোগে তিরাঙ্গা রেলি আয়োজন করা হয়।জাতীয় পতাকা হাতে নিয়ে র‍্যালিতে অংশগ্রহণকারীরা স্বাধীনতার গৌরবময় ইতিহাস স্মরণ করার পাশাপাশি দেশের প্রতি দায়িত্ববোধ ও জাতীয় সংহতির বার্তা তুলে ধরেন।

রেলিতে অংশগ্রহণ করে বিপ্লব কুমার দেব বলেন স্বাধীনতা দিবসকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা এবং দেশাত্মবোধের অনুভূতি আরও সুদৃঢ় করাই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

তিনি বলেন ভারতবর্ষের প্রতিটা প্রান্তে ভারতীয় জনতা পার্টি সাংগঠনিকভাবে আজকের দিনে ১৫ আগস্ট কে সামনে রেখে স্বাধীনতা দিবসের যে বার্তা তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই রেলি সংঘটিত করছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীনকে এই কর্মসূচি সংঘটিত করার জন্য যে উদ্যোগ নিয়েছেন তাকে সাধুবাদ জানিয়েছেন।

তিনি বলেন ১৯৪৭ সালে স্বাধীনতাকে কেন্দ্র করে যারা শহীদ হয়েছেন তাদেরই আত্মত্যাগের কথা বর্তমান প্রজন্ম অনেকেই জানেন না। তাদেরকে এই বিষয়ে অবগত করার জন্য এবং জাতীয়তাবোধ ও দেশাত্মবোধে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য এই ধরনের রেলি বিশেষ ভূমিকা রাখবে।

তিনি বলেন নতুন প্রজন্ম দেশপ্রেমে এবং দেশাত্মবোধে নিজেদের নিয়োজিত করার জন্য এই রেলি অনুপ্রেরণা যোগাবে।

এদিনের এই রেলীতে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, সমাজসেবক সুবল ভৌমিক, বিজেপি সদর জেলা সভাপতি অশীম ভট্টাচার্য সহ অন্যান্যরা।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *