আগরতলা।। কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় জড়িত দের গ্রেপ্তার না করায় পূর্ব মহিলা থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করল বামপন্থী ছাত্র ও মহিলা সংগঠন. বুধবার এই বিক্ষোভ কর্মসূচি নেতৃত্ব দেন বামপন্থী ছাত্রনেতা সন্দীপন দেব।।

উল্লেখ্য গত সোমবার এমবিবি কলেজ থেকে বাড়ি ফেরার পথে অপরন হয় কলেজ ছাত্রী এক তরুণী গৃহবধূ। তারপর অপহরণকারীরা ওই কলেজ ছাত্রী তথা তরুণী গৃহবধূকে গণধর্ষণ করে এবং শহরের উপকণ্ঠে একটি জায়গায় ফেলে চলে যায়।

এদিকে এই ঘটনার ২৪ ঘন্টা পরেও অপরাধীরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পুলিশ গণধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেপ্তার করছে না।।এদিকে ডেপুটেশন কর্মসূচির নেতৃত্ব দিয়ে সন্দীপন দেব সংবাদ মাধ্যমকে জানান রাজ্যের আইনশৃঙ্খলা তলানিতে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সম্পূর্ণ ব্যর্থ।।

মুখে মুখে সুশাসনের আওয়াজ তোলা হলেও কার্যত পুলিশ প্রশাসন সম্পন্ন ব্যর্থ এবং প্রশাসনিক ব্যর্থতার জেরে নারী নির্যাতনের মত ঘটনা প্রতিদিন ত্রিপুরায় সংঘটিত হচ্ছে।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *