আগরতলা।। আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো ত্রিপুরা ট্রাক ড্রাইভার ভারতীয় মজদুর সংঘের তৃতীয় বার্ষিকী সম্মেলন।সংগঠনের তৃতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সম্মেলনকে ঘিরে সদস্যদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভানেত্রী দেবশ্রী কলই সহ সংগঠনের নেতৃত্ব এবং ট্রাক চালক সংগঠনের সদস্যরা।প্রদীপ প্রজ্জ্বলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ সূচনা হয়। এরপর সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।সম্মেলনে ট্রাক চালকদের কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা, তাঁদের নিরাপত্তা, ন্যায্য অধিকার, কর্মপরিবেশ এবং বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পাশাপাশি আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।বক্তারা বলেন, রাজ্যের পরিবহণ ব্যবস্থায় ট্রাক চালকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তাঁরা নিরলসভাবে পরিষেবা দিয়ে চলেছেন। তাই তাঁদের সমস্যা ও দাবিগুলির প্রতি সংশ্লিষ্ট সকল মহলের আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তৃতীয় বার্ষিকী সম্মেলনের মধ্য দিয়ে ট্রাক চালকদের ঐক্য আরও সুদৃঢ় হবে এবং তাঁদের অধিকার ও স্বার্থ রক্ষায় সংগঠন আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে—এই প্রত্যাশার মধ্য দিয়ে সম্মেলন এগিয়ে চলে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *