আগরতলা।। SIR-র বিষয় নিয়ে ত্রিপুরা রাজ্য নির্বাচনী কমিশনের সিইও বিজ্জেস পান্ডে মহাকরণে সাংবাদিক সম্মেলনে মিলিত হন ।সাংবাদিক সম্মেলনে তিনি জানান ভারতের নির্বাচন কমিশন স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ এস আই আর প্রক্রিয়া ত্রিপুরা সহ ১৯ টি রাজ্যে সম্পন্ন করতে চলেছে। এই এস আই আর প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো ভোটার তালিকায় যেন কোন অবৈধ ভোটারের নাম নথিভূক্ত না থাকে।

ত্রিপুরাতে এই এস আই আর প্রক্রিয়া শুরু হবে পহেলা অক্টোবর ২০২৬ থেকে। ৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২৩ ডিসেম্বর ২০২৬ তারিখে।। তিনি বলেন ত্রিপুরা রাজ্যে ৬০টি বিধানসভা কেন্দ্রে ৩৩৫৬ টি পুলিং স্টেশন রয়েছে। ভোটার সংখ্যা ২৮ লক্ষ ৯৭০০০। এরমধ্যে পুরুষ ভোটের সংখ্যা ১৪ লক্ষ ৫২ হাজার এবং মহিলা ভোটারের সংখ্যা ১৪ লক্ষ ৪৫ হাজার।

এই এসআই আর প্রক্রিয়া সম্পন্ন করতে বি এল ওরা ১৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে উপস্থিত ভোটারদের ফরম বিলি করবেন। বিএলওরা এই ফর্ম সঠিকভাবে পূরণ করতে ভোটারদের সাহায্য করবে। প্রত্যেক বি এল ও একটি বাড়িতে তিনবার ভিজিট করবে। ২১ অক্টোবর ২০২৬ খসরা ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২১ অক্টোবর ২০২৬ থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত খসরা ভোটার তালিকার উপর আপত্তি করা যাবে।

ফর্ম নম্বর ছয় সাত এবং আট এর মাধ্যমে এই আপত্তি গ্রহণ করা হবে। পরবর্তীতে ২৩ ডিসেম্বর ২০২৬ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 2005 সালের ভোটার তালিকা অনুযায়ী এই এস আই আর প্রক্রিয়ার কাজ সম্পন্ন করা হবে বলে ও তিনি জানিয়েছেন। তিনি বলেন এই কার্যক্রম সম্পন্ন করতে ৩৩৫৬ জন বি এল ও এবং ৩৭৫ জন বি এল ও সুপারভাইজার নিযুক্ত করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন সকল ভোটারের সহযোগিতা , রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটির সহযোগিতায় একটি নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করা সম্ভব হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *