আগরতলা।। জিরানিয়া মহকুমার সচিন্দ্রনগরস্থিত নতুন কুঁড়ি বিদ্যাপীঠ-এর উদ্যোগে এবং আইএলএস হাসপাতাল, আগরতলা-র সহযোগিতায় এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
শিবিরে এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত চিকিৎসকরা অংশগ্রহণকারীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন রোগ প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব সম্পর্কেও সাধারণ মানুষকে অবহিত করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সমাজের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা এবং সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
উপস্থিত ছিলেন ILS hospital এর বিশেষজ্ঞ ডাক্তাররা পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক তথা ত্রিপুরা বডি বিল্ডার এসোসিয়েশনের সভাপতি তনয় দাস সহ নতুন কুঁড়ি বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী এবং অভিভাবকরা।।
