আগরতলা।। আগরতলার পুরো নিগনের ২০ নম্বর ওয়ার্ডের তরফ থেকে রাজ আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী মহারজগঞ্জ বাজারে একটি বিশুদ্ধ পানীয় জলের ট্যাংক উদ্বোধন করেন এলাকার কর্পোরেটর রত্না দত্ত।
রত্না দত্ত জানান ত্রিপুরার সবচাইতে বড় বাজার মহারাজ গঞ্জ বাজার এ প্রচুর লোকসমাগম হয়। এই বাজার থেকেই খুচরো এবং পাইকারি সবজি পুরো ত্রিপুরাতে যায়। এই বাজারের জনসাধারণের সুবিধার্থে ক্রেতা বিক্রেতা উভয়ের জন্যই এই পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। এই বিশুদ্ধ পানীয় জলের ট্যাংকটি তৈরি করতে প্রায় চার লক্ষ পাঁচ হাজার টাকার অধিক ব্যয় হয়েছে বলে জানান তিনি।
তিনি জানান মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের দীর্ঘদিন ধরে জলের সমস্যা সমাধানের জন্য আবেদন করে আসছিলেন। আজ সমস্যা সমাধান করে নিজেকে ধন্য মনে করছেন। আগামী দিনে মহারাজগঞ্জ বাজারের বিশুদ্ধ পানীয় জলের অভাব যাতে চিরতরে সমাধান করা যায় তার জন্য আরো দুইটি বিশুদ্ধ পানীয় জলের ট্যাংক বানানোর পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
