আগরতলা।। বুধবার দুপুরে ভয়েস অফ মিডিয়া সংগঠনের তরফ থেকে রাজধানী আগরতলা শহরের গান্ধী ঘাট স্থিত রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তার নিকট রাজ্যের সাংবাদিকদের অধিকার ও স্বার্থ সুরক্ষার স্বার্থে একটি ডেপোটেশন প্রদান করা হয়।
এদিন রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে আগত সাংবাদিকরা রাজধানীর সিটি সেন্টারের সামনে জমায়েত হয়, সেখান থেকে মিছিল করে তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তার কার্যালয়ে গিয়ে ভয়েজ অফ মিডিয়ার এক প্রতিনিধি দল তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তার নিকট রাজ্য সাংবাদিকদের স্বার্থে ১৪ টি দাবি সনদ তুলে দেন।
দাবি গুলির মধ্যে রয়েছে সাংবাদিকদের প্রেস জ্যাকেট প্রদান করা, সাংবাদিকদের এগ্রিডিয়েশন কার্ডের সংখ্যা বাড়ানো স্বাস্থ্য বীমা, রাজ্যের ডাক বাংলো এবং বহিরাজ্যের ত্রিপুরা ভবনে কম খরচে থাকার ব্যবস্থা করা, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চ্যানেলকে নিয়ম মেনে সরকারি স্বীকৃতি প্রধান সহ ১৪ টি দাবি সনদ তুলে দেয়া হয় অধিকর্তার নিকট ।
এদিনের ডেপুটেশনে রাজ্যের বিভিন্ন মহকুমা জেলা যেমন সাংবাদিকরা উপস্থিত ছিলেন তেমনি রাজ্যের রাজধানী আগরতলার বর্তমান প্রজন্ম সাংবাদিকরা সিনিয়র এবং বর্তমান প্রজন্মের সাংবাদিকরা অংশ নেন।
এদিন ভয়েজ অফ মিডিয়ার রাজ্য সভাপতি কৌশিক অধিকারী সাংবাদিকদের জানিয়েছেন অধিকত্তার নিকট যে দাবি গুলি পেশ করা হয়েছে সেগুলি সরকারের সাথে কথা বলে ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্যী ।
