আগরতলা।। শ্রদ্ধা ও ভক্তিমূলক পরিবেশের মধ্য দিয়ে শ্রী জগন্নাথ বাড়ি রিক্রিয়েশন ফোরাম ও সুইমিং গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী গঙ্গা পূজা। এদিন পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী জগন্নাথ বাড়ির ভক্তি কমল মহারাজ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। অতিথিরা গঙ্গা পূজার তাৎপর্য তুলে ধরে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা দেন।

পূজা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ভক্তদের জন্য বিশেষ প্রার্থনা ও প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের মতো এবারও গঙ্গা পূজাকে কেন্দ্র করে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির পরিবেশ গড়ে তোলাই ছিল মূল উদ্দেশ্য।

ভক্তদের অংশগ্রহণ এবং উৎসাহে পূজার অনুষ্ঠান সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *