আগরতলা।। আগামী ১৮ থেকে ৩০ জুন, ২০২৬ ইং তারিখে লাদাখে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ৩০তম সিন্ধু দর্শন যাত্রা এবং ১ম সিন্ধু মহাকুম্ভ। প্রতিবছরের ন্যায় এ বছরও ত্রিপুরা রাজ্যের প্রতিনিধি দল এই গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক যাত্রায় অংশ নিতে যাচ্ছে।
এই যাত্রার উদ্দেশ্য, কর্মসূচি ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে হিমালয় পরিবার ত্রিপুরা প্রদেশ-এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে রামপ্রসাদ পাল জানান, সিন্ধু দর্শন যাত্রা ভারতের ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও জাতীয় ঐক্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক।
এই যাত্রায় ত্রিপুরার অংশগ্রহণ রাজ্যের সাংস্কৃতিক উপস্থিতিকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি আরও জানান, প্রতিনিধি দলের অংশগ্রহণ শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বরং সাংস্কৃতিক বিনিময় ও জাতীয় সংহতির বার্তা বহন করে। সাংবাদিক সম্মেলনে যাত্রার বিস্তারিত কর্মসূচি, প্রতিনিধি দলের তালিকা এবং প্রস্তুতি তুলে ধরা হয়।
