আগরতলা।। লাইট হাউজ আবাসন প্রকল্পকে কেন্দ্র করে ফের ক্ষোভ উগরে দিলেন বেনিফিসিয়ারিরা। তাদের অভিযোগ, দীর্ঘ বছর ধরে নানা আশ্বাস পেলেও আজ পর্যন্ত প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন বহু উপভোক্তা।

বারবার সংশ্লিষ্ট দপ্তর ও টুডা (TUDA)-র দফতরে গিয়েও কোনও সুরাহা না হওয়ায় তারা চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।ক্ষুব্ধ বেনিফিসিয়ারিদের দাবি, আবাসন পাওয়ার আশায় বছরের পর বছর অপেক্ষা করলেও বাস্তবে কোনও অগ্রগতি দেখা যায়নি। একাধিকবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও শুধু আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি। ফলে অনেকেই আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

এদিন বিক্ষুব্ধ উপভোক্তারা একত্রিত হয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন এবং অভিযোগ করেন যে, প্রকল্পের নামে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। টুডার প্রতিনিধিদের কাছ থেকে স্পষ্ট কোনও উত্তর বা নির্দিষ্ট সময়সীমার আশ্বাস না পাওয়ায় শেষ পর্যন্ত তারা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের ক্ষোভ ও দুর্দশার কথা প্রকাশ করেন।

বেনিফিসিয়ারিরা দ্রুত সমস্যার সমাধান এবং প্রকল্পের বাস্তবায়ন নিয়ে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন। পাশাপাশি প্রকৃত উপভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *