আগরতলা ।। ৫ কোটি টাকার ঘোটালা মামলায় তদন্তে আরও বড় অগ্রগতি। ধলাই জেলা থেকে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পশ্চিম থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন সঞ্জনা দেববর্মা, যিনি একজন কনস্টেবলের স্ত্রী, এবং নন্দুরানি দেববর্মা, পেশায় একজন চক্ষু চিকিৎসক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও তদন্তের ভিত্তিতে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে তাদের কীভাবে যোগ রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। আজই ধৃতদের আদালতে হাজির করানো হচ্ছে। পুলিশ রিমান্ডের আবেদন জানানো হতে পারে বলেও সূত্রের খবর।এই ঘটনাকে কেন্দ্র করে ধলাই ও পশ্চিম জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুরো ঘটনার পরবর্তী ধাপে তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রয়েছে সকলের। ৫ কোটি টাকার এই ঘোটালা মামলায় প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে তদন্ত, বাড়ছে ধৃতদের তালিকা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *