আগরতলা।। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, রাজ্য বিধানসভার সদস্য তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে আগরতলায় ওয়ার্ল্ড রেড ক্রস ডে উদযাপনের অঙ্গ হিসেবে হিসেবে সারা জাগানো রক্তদান শিবির আয়োজিত হয়।
মানবতার মধ্যে ঐক্য এই বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে ৭৯ তম বিশ্ব রেড ক্রস দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের সহযোগিতায় ত্রিপুরার ৭টি জেলা শাখাতে রক্তদান জীবন দান এই স্লোগানকে সামনে রেখে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
তার পাশাপাশি অঙ্গদান কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে মোট তিনজন ব্যক্তি অঙ্গদান করেন। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু , আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বি এস এফ জওয়ানদের আই জি এ কে চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী শ্যামল কুমার দেব, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি, ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের সাধারণ সম্পাদক চন্দন দেবনাথ, সহ সভানেত্রী তথা বিশিষ্ট আইনজীবী অস্মিতা বণিক সহ অন্যান্যরা।
রেডক্রস ভবনে আয়োজিত এই রক্তদান শিবির উপলক্ষে আয়োজক থেকে শুরু করে রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রাজ্যপাল সহ অন্যান্য অতিথিরা রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি আজকের এই আয়োজন করার জন্য আয়োজকদের অভিনন্দন জ্ঞাপন করেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে রাজ্যপাল ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির বিভিন্ন প্রকারের সমাজ সেবামূলক কাজগুলো নিয়ে প্রশংসা সূচক বক্তব্য করার পাশাপাশি আশা প্রকাশ করেন আগামী দিনেও দেশ তথা জাতির স্বার্থে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির পথচলা অব্যাহত থাকবে।
শুধু রেডক্রস সোসাইটি না সমাজের সকল অংশের সার্বিক অংশগ্রহণ সমাজকে সঠিক দিশায় পরিচালিত করবে বলে রাজ্যপাল সহ অন্যান্য বক্তাদের আলোচনায় ফুটে ওঠে।
