কোলকাতা ।।একদিকে পানিহাটিতে বোমাবাজি, অন্যদিকে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আত্মীয়কে গুলি করে খুনের অভিযোগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাশাপাশি বসিরহাটেও এক বিজেপি কর্মীকে গুলি করার অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।মধ্যমগ্রামের ঘটনায় ইতিমধ্যেই SIT গঠন করা হচ্ছে বলে সূত্রের খবর।

ঘটনার তদন্তে একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে। যে সমস্ত রাস্তা দিয়ে চন্দ্রনাথের গাড়ি গিয়েছিল, সেই রুটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। রাজ্য পুলিশের ডিজি নিজে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন।আজ চন্দ্রনাথের দেহের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরই এফআইআর দায়ের করা হতে পারে। তদন্তে সিআইডি যুক্ত হতে পারে বলেও জানা যাচ্ছে।ইতিমধ্যেই ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে।

কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা জানতে দেহের ক্ষত চিহ্ন ও ঘটনাস্থলের নমুনা পরীক্ষা করা হচ্ছে। গাড়ির ফরেনসিক পরীক্ষাও চলছে।তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এটি পরিকল্পিত সুপারি কিলিং হতে পারে।

imeges courtesy copy from Google images

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *