ওয়েব ডেস্ক জনদর্পন।। দক্ষিণ ২৪ পরগনার ফলতা খবরের শিরনামে বেশ কয়েকদিন ধরে। ভোট পরবর্তী সময়ও এলাকার মানুষ ঘরে থাকতে পারছে না শাসক দলের অত্যাচারে, এমনই অভিযোগে হাজার হাজার এলাকার মানুষ, একত্রিত হয়ে ফলতা বিধানসভার হাসিম নগরে অবরোধ করে বিক্ষোভ চালায় কয়েক ঘন্টা ধরে।
এলাকার মানুষের দাবি জাহাঙ্গির খান এবং তার ঘনিষ্ঠ ইসরাফিলকে গ্রেফতার করতে হবে এবং পুনর্নির্বাচন করতে হবে ফলতা বিধানসভায়। যে বিধানসভায় ভোট দিতে বাধা, ইভিএম মেশিন এর উপরে ব্ল্যাক টেপ জুড়ে দেওয়ার অভিযোগ থাকা সত্ত্বেও সেখানে ভোটের কথা ঘোষণা করেনি নির্বাচন কমিশনার।এই অবস্থায় দাঁড়িয়ে ফলতা বিধানসভা কেন্দ্রের পুনা নির্বাচনের দাবিতে হাজারো মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ আন্দোলনে শামিল হয়েছিল গতকাল। বিধানসভার জনগণের একটাই দাবি নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ একটি অবাধ পুনর্নির্বাচন অনুষ্ঠিত করতে হবে ফলতা বিধানসভায়।
অবশেষে জনগণের চাপ এবং বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় এনে নির্বাচন কমিশন ফলতায় পুনঃনির্বাচনের আদেশ দিলেন। আগামী ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনার তারিখ ২৪শে মে।
