আগরতলা।।ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে ১১দফা দাবি কে সামনে রেখে একদিনের রাজ্য সম্মেলনের আয়োজন করা হয় আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে।

উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা,বিধায়ক বিরোজিৎ সিনহা সহ অন্যান্যরা।সম্মেলনে উপস্থিত থেকে আশীষ কুমার সাহা জানান রাজ্যের বিজেপি সরকার শিক্ষক কর্মচারীদের বঞ্চিত ও অবহেলিত করে রেখেছে। নির্বাচনের পূর্বে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসলেও ক্ষমতায় আসার পর এই সকল প্রতিশ্রুতি তারা পালন করছে না।

এতে করে এই সরকারের আমলে সরকারি কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন প্রকারের শ্রমিকরা ও বঞ্চিত হচ্ছে। রাজ্য সরকারি কর্মচারীদের পাওনা মহার্ঘ ভাতা দিচ্ছে না রাজ্য সরকার, পাশাপাশি অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণ করছে না, কোর্টের verdict থাকা সত্ত্বেও সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত করছে না রাজ্য সরকার।

আশিস সাহা দাবী করে বলেন বিজিপি পরিচালিত রাজ্য সরকার শ্রমিক কর্মচারী বিরোধী। আশীষ সাহা বলেন ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের একদিনের রাজ্য সম্মেলনের মাধ্যমে আজ বিভিন্ন দাবি গুলি আলোচনা-পর্যালোচনা করে সরকারের গোচরে নিয়ে গিয়ে এগুলি যাতে বাস্তবায়ন হয় তার জন্য আন্দোলনে শামিল হওয়ার সিদ্ধান্ত গৃহীত হবে।

তিনি আজকের এই সম্মেলনে আগত শিক্ষক কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *