আগরতলা।।২০২৫ সালের ২২ এপ্রিল— সেই অভিশপ্ত দিন। রক্তে রঞ্জিত হয়েছিল কাশ্মীরের সবুজ উপত্যকা। এক বছর পর, পহেলগাঁও আবার খুলছে পর্যটকদের জন্য— তবে কড়া নিরাপত্তার ঘেরাটোপে।

পহেলগাঁও-এর বৈসরন উপত্যকা—যেখানে পাক মদতপুষ্ট জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন পর্যটক ও স্থানীয় বাসিন্দা। সেই ভয়াবহ ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়েছিল উপত্যকার ৫০টিরও বেশি পর্যটনকেন্দ্র।২০২৬ সালের মার্চে প্রথম ধাপে খুলেছিল ১২টি পর্যটনস্থল—তারপর বুধবার আরও ৩৯টি স্পট খুলে দেওয়া হল পর্যটকদের জন্য।ধীরে ধীরে ফের প্রাণ ফিরে পাচ্ছে পর্যটন শিল্প। অনন্তনাগ জেলার এই বৈসরন উপত্যকা পহেলগাঁও শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে—যেখানে পৌঁছানো যায় শুধু পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে।

হামলার দিন সেখানে কোনও নিরাপত্তা ছিল না, ঘটনাস্থলে পৌঁছাতে বাহিনীর সময় লেগেছিল ২৫ মিনিটেরও বেশি।কিন্তু এখন ছবি সম্পূর্ণ বদলে গেছে। পহেলগাঁও শহর থেকে উপত্যকার পথে ৫ কিলোমিটার জুড়ে মোতায়েন CRPF ও পুলিশ। নিয়মিত টহল, কড়া নজরদারি— নিরাপত্তায় কোনও ফাঁক রাখা হচ্ছে না। যেখানে গুলি চলেছিল, সেই সংবেদনশীল এলাকায় এখনও নিষেধাজ্ঞা। পর্যটকদের প্রবেশ সীমিত রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে। রক্তাক্ত স্মৃতি এখনও তাজা—তবুও নিরাপত্তা বলয়ে ধীরে ধীরে ফিরছে স্বাভাবিক জীবন।

পহেলগাঁও আবার ডাকছে পর্যটকদের, তবে সতর্কতার সঙ্গেই। সন্ত্রাসের ছায়া কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা—কাশ্মীরের পর্যটনে ফিরছে আশার আলো।

image courtesy copy from Google images

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *