আগরতলা।।টিটিএডিসি নির্বাচনের জন্য মধ্যপ্রদেশ থেকে ইভিএম মেশিন গুলো আজ প্রথমে আগরতলার উমাকান্ত মাঠে করা নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে আসা হয়। এরপর এই ইভিএম মেশিন গুলো যথাযথ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাজ্যের প্রত্যেকটা জেলায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।।

গোটা বিষয় নিয়ে ইলেকশন সেক্রেটারি অনুরাগ সেন দাবি করেছেন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তৈরি করার মধ্য দিয়ে এই ইভিএম মেশিন গুলো উমাকান্ত মাঠ থেকে প্রত্যেকটা জেলায় জেলায় নিয়ে যাওয়া হচ্ছে।

এখানে উল্লেখ করা প্রয়োজন আগামী ১২ তারিখ ত্রিপুরা রাজ্যে এডিসির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে ইভিএম মেশিন এর মধ্য দিয়ে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *