আগরতলা : মহারানী চেলাগাং এলাকায় রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছায়, যখন বিজেপি মনোনীত প্রার্থী সম্রাট জমাতিয়ার সমর্থনে এক বিশাল নির্বাচনী প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ দলের একাধিক নেতা-কর্মী। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা বর্তমান এডিসি প্রশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।
তিনি অভিযোগ করেন, স্বচ্ছ প্রশাসনের নামে এডিসিতে দুর্নীতি ক্রমশ বেড়েই চলেছে এবং সাধারণ মানুষ এর ফলে বঞ্চিত হচ্ছেন মৌলিক পরিষেবা থেকে। তিনি আরও বলেন, “এডিসিকে দুর্নীতির কবল থেকে মুক্ত করতে হলে শক্তিশালী ও দায়িত্বশীল সরকার প্রয়োজন। সেই কারণে বিজেপির বিকল্প নেই।”এদিনের সভায় প্রার্থী সম্রাট জমাতিয়া নিজেও এলাকাবাসীর উন্নয়ন, কর্মসংস্থান এবং স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি দেন। তিনি জনগণের কাছে সমর্থন ও আশীর্বাদ কামনা করেন আসন্ন নির্বাচনে জয় নিশ্চিত করার লক্ষ্যে।
উল্লেখ্য, আসন্ন এডিসি নির্বাচনকে ঘিরে ত্রিপুরার বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলগুলির প্রচার তুঙ্গে, এবং মহারানী চেলাগাং এলাকাও তার ব্যতিক্রম নয়। এখন দেখার বিষয়, ভোটের ময়দানে শেষ হাসি কে হাসে।
