আগরতলা: রাজন্য স্মৃতি বিজড়িত ঐতিহ্য বহন করছে রাজধানীর প্রভুর বাড়ির পুকুরটি। প্রভু বাড়ির পুকুরটির সংস্কার কাজে হাত দিল আগরতলা পুর নিগম।সরকারী জমি বেদখল করে আদালতে লড়াই করার হুমকী-কে বেমালুম পাত্তাই দিলেন না মেয়র। বললেন,কেউ আদালতে যেতেই পারে,পুর নিগম আইন মেনেই অ্যাকশন নেবে।
আগামী ৫ মাসের অধ্যে পুকুর সংস্কারের আজ শেষ করতে হবে।ঠিকেদার কে সাফ কথা জানিয়ে দিয়ে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সোমবার এই পুকুরের সংস্কারের কাজের গতিপ্রকৃতি পরিদর্শন করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মেয়র দীপক মজুমদার। কথা হয়েছে বরাত প্রাপ্ত ঠিকেদারি আধিকারিক সংস্থার সঙ্গেও। মেয়র জানান, দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী প্রভু বাড়ির পুকুরটি সংস্কার বিহীন ছিল। যে কারণে কুকুরের চারপাশে পরিত্যক্ত ও খালি জায়গা কিছু ব্যক্তি অবৈধভাবে দখল করে নিয়েছে।
সেগুলি যতটা সম্ভব পুর নিগম উদ্যোগ নিয়ে দখলমুক্ত করা হয়েছে। ইতিমধ্যেই সংস্কার কাজ শুরু হয়ে গিয়েছে। মেয়র আশাবাদী আগামী পাঁচ ছয় মাসের মধ্যেই সংস্কারের কাজ শেষ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী নিজেও এই পুকুরটি সংস্কার করার জন্য নির্দেশ দিয়েছেন। যাতে এই পুকুরটি সংস্কার করে তার সৌন্দর্যায়ন করে জনগণ ব্যবহার করতে পারে তার জন্য পু নিগম সংস্কার কাজে হাত দিয়েছে। মেয়র আরো বলেন যারা বেশি বেআইনি কাজ করে তারাই আইনি পথে যেতে চায়।
নিগমের কাজে বাধা সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। প্রভু বাড়ির পুকুরটি সংস্কার কাজ পরিদর্শনকালে যোহরের সঙ্গে উপস্থিত ছিলেন সেন্ট্রাল জো চেয়ারম্যান রত্না দত্ত, পুর নিগমের আধিকারিকগণ সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ।
