আগরতলা।।রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু শনিবার মুক্তধারা অডিটোরিয়ামে উদ্যোক্তা অনুপ্রেরণা এবং সংবর্ধনা (এন্টারপ্রেনার্স ইন্সপিরেশন এন্ড ফেলিসিটেশন) অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সহায়তায় ঋণ প্রদান সহ বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করতে কেন্দ্র ও রাজ্য সরকার কাজ করছে। বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করতে তিনি স্বদেশী পণ্যের প্রচার ও কেনাকাটা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্পভিত্তিক স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও উৎসাহিত করতে হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্ব ভারতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে। ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে গড়ে উঠার অপার সম্ভাবনা রয়েছে। এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য রাজ্যপাল অনুষ্ঠানের আয়োজক স্বদেশী জাগরণ মঞ্চ, মহানগর আগরতলা-র কর্মকর্তাদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। স্বদেশী জাগরণ মঞ্চের প্রচার প্রমুখ ধর্মেন্দ্র কুমার দুবে। সংগঠনের আহ্বায়ক ইন্দ্রজিৎ দেব।
