আগরতলা :পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান উপলক্ষে মঙ্গলবার বিজেপি প্রদেশ কার্যালয়ে প্রদেশ প্রশিক্ষণ যোজনা বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সংসদ সাংসদ রাজীব ভট্টাচার্য, রাজ্য প্রভারী ডঃ রাজদীপ রায় সহ অন্যান্য নেতৃত্ব।
প্রশিক্ষণ যোজনা বৈঠকের তাৎপর্য তুলে ধরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, পার্টির নবীন ও প্রবীণ সকল কার্যকর্তাদের প্রশিক্ষণের প্রয়োজন হয়। এটা সম্পূর্ণ ধারাবাহিক প্রক্রিয়া। যারা নবীন কার্যকর্তা রয়েছেন, তাদের বুঝতে হবে বিজেপি দলের কর্মধারা কি? পাশাপাশি দর্শন সম্পর্কে অভিজ্ঞতা থাকা প্রয়োজন। যারা প্রবীণ কার্যকর্তা রয়েছেন, তাদের এই সমস্ত বিষয় স্মরণ করা প্রয়োজন। দৈনন্দিন অন্যান্য কাজের পাশাপাশি যদি দলের আদর্শকে কার্যকর তারা ভুলে যায়, তাহলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তিনি আরো বলেন সেই কারণেই নিয়মিত প্রক্রিয়া রঙ্গ হিসেবে দলের দর্শন সম্পর্কে অবহিত হওয়া ও আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য কি?
এই সমস্ত বিষয়ে অবহিত করার জন্যই পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান গোটা দেশব্যাপী চলছে। তিনি বলেন সরকার গঠন করা এটা একটা চলমান প্রক্রিয়ার অংশবিশেষ। এর বাইরে দৈনন্দিন বিষয়ে মনোনিবেশ করা প্রয়োজন। পার্টির কার্যকর্তা কেমন হবে? নীতি অবস্থান ব্যক্তি জীবনে কি হবে? এগুলি অবশ্যই প্রশিক্ষণের মাধ্যমে রপ্ত করতে হবে।তার মাধ্যমেই কার্যকর্তা নির্বাচন হয়। কার্যকর্তা যখন আদর্শ গত ভাবে সুপ্রতিষ্ঠিত হবে, তখন সে বিজেপি দলের আদর্শকে আত্মস্ত করতে পারবে বলে তিনি মনে করেন।
স্বাভাবিকভাবেই সমাজের এর প্রভাব পড়বে।সমাজ পরিবর্তন করা কার্যকর্তাদের মধ্যে মাধ্যমেই সম্ভব। তাই কার্যকর্তার মান সেই পর্যায়ে তুলতে হবে। আর সেজন্যই এই ধরনের প্রশিক্ষণের প্রয়োজন হয়ে পড়ে বলে জানান তিনি।
