আগরতলা।।মঙ্গলবার প্রদেশ বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
এছাড়াও সাংবাদিক সম্মেলনে প্রাক্তন সাংসদ রেবতি ত্রিপুরা সহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ঐতিহাসিক এই বাজেটের জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান পাশাপাশি প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
পাশাপাশি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর স্বচ্ছতার সঙ্গে চাকুরী প্রদান করে যাচ্ছে। এখনো পর্যন্ত প্রায় দশ হাজারের উপরে স্বচ্ছতা এবং সব ধরনের নিয়ম নীতি মেনে চাকুরী প্রদান করা হয়েছে।। ফিক্সড প্রথা নিয়েও এদিন মন্ত্রী বাম সরকারের নিয়ম নীতি কিংবা প্রসঙ্গ তুলে টেনে আনেন তিনি।
পাশাপাশি রাজ্যে নিয়োগ নীতিতে হাইকোর্টের যে বর্তমান রায় রয়েছে সে জায়গাতে দাঁড়িয়ে কোন ধরনের প্রভাব পড়বে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।।
